ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গণটিকাদান কার্যক্রম শিগগিরই শুরু, খুলবে অ্যাপ, কমানো হবে বয়স

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণটিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, গণটিকাদান কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ জন্য আবারও খুলে দেওয়া হবে নিবন্ধন অ্যাপ। একই সাথে টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৪০ বছর থেকে ৩৫ বছর করা হবে।


সোমবার (৫ জুলাই) সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। একই সময় মহামারির সংক্রমণ রুখতে চলতি বছর কুরবানির পশুর হাট ফিজিক্যাল না করে ডিজিটালি করার সুপারিশ করেন তিনি।


উল্লেখ্য, বর্তমানে টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে (https://surokkha.gov.bd/) সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্র-ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের ছাত্র ছাত্রী- এই তিন ক্যাটাগরির ক্ষেত্রে টিকা নিবন্ধন চালু রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑